ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবিনা ইয়াসমিন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি দেশে ফিরেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দীর্ঘ সাড়ে তিনমাস পর গত ৩১ মে ঢাকায় ফিরেছেন তিনি। তবে চলতি মাসের শেষ দিকে নিয়মিত চেকআপের জন্য তাকে আবার সিঙ্গাপুর যেতে।


শিল্পীর মেয়ে ফাইরুজ ইয়াসমীন বাঁধন দেশের গণমাধ্যমকে বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য আম্মুকে সিঙ্গাপুর যেতে হয়। এরপর পরীক্ষানিরীক্ষা শেষে চিকিৎসকেরা দাঁতের সমস্যা দেখতে পান। এরই পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি একটি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে আম্মুকে রেডিওথেরাপি নিতে হয়। এরই মধ্যে রেডিওথেরাপি কোর্স শেষ হয়। তবে রেডিওথেরাপির কারণে আম্মুর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়। আগামী এক বছর আম্মুকে নির্দিষ্ট সময় পরপর সিঙ্গাপুর যেতে হবে। চিকিৎসকের নির্দেশমতো তাকে চলতে হবে।’


গত ফেব্রুয়ারিতে গুঞ্জন ওঠে, আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন সাবিনা ইয়াসমীন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে জোর চর্চা। বাংলাদেশ ও ভারতের কয়েকটি গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করে।


তখন দেশবাসীর প্রতি বার্তা পাঠিয়ে সাবিনা ইয়াসমিন বলেছিলেন, নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে তিনি। একই সঙ্গে নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম থেকে বিভ্রান্তিকর তথ্যর জন্য বিভ্রতবোধ করেন। জাতিকে বিভ্রান্তিতে না ফেলতেও অনুরোধ জানান বরেণ্য এই সংগীতশিল্পী। পাঁচ দশকের বেশি সময় ধরে গান করে যাচ্ছেন সাবিনা ইয়াসমীন। চলচ্চিত্রে গান গেয়ে ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কিংবদন্তি এই শিল্পী। সংগীতে অবদানের জন্য একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কারও অর্জন করেছেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑